যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা করবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার কোনো ইচ্ছা তেহরানের নেই বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। চাপ

2026-11-01T14:27:21+00:00
2026-11-01T14:27:21+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা করবে না ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ২:২৭ পিএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার কোনো ইচ্ছা তেহরানের নেই বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। চাপ প্রয়োগ করেও ইরানকে আলোচনায় বসানো যাবে না বলে মন্তব্য করেছেন তিনি।

পার্লামেন্টের এক অধিবেশনে নিকজাদ বলেন, ইরানের ‘মহাকাব্যিক প্রতিরোধ’ এবং দেশটির সামরিক বাহিনীর ‘অপ্রতিরোধ্য শক্তি ও অটল মনোবল’ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাস্তবতার কঠিন দেয়ালের মুখোমুখি করেছে।

তিনি বলেন, ‘তাদের মেনে নিতে হবে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তিকে স্বীকৃতি দেওয়া ছাড়া তাদের আর কোনো পথ নেই। এই সংঘাতে শেষ পর্যন্ত ইরানি জাতি নয়, আত্মসমর্পণ করবে যুক্তরাষ্ট্র।’


নিকজাদ আরও বলেন, ‘চাপ যতই আসুক, পারমাণবিক ইস্যুতে আলোচনার কোনো ইচ্ছা তেহরানের নেই। যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে দেওয়ার মতো কিছুই নেই।’

তার ভাষ্য, এই ইস্যুতে আলোচনার জন্য ইরান শত্রুদের যথেষ্ট সুযোগ দিয়েছিল। কিন্তু বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার কিছু অংশে অবৈধ বোমা হামলার মুখে পড়তে হয়েছে দেশটিকে। 

সময়ের আলো/জেডি  
  বিষয়:   যুক্তরাষ্ট্র  পারমাণবিক আলোচনা  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: