জার্মানিতে জীবনযাত্রার ব্যয় নিয়ে বিক্ষোভ, ভাঙচুর-লুটপাট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জার্মানিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি ব্যয় সংকোচনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ রাতে সহিংসতায় রূপ নিয়েছে। শনিবার রাতে দেশটির ফ্রাঙ্কফুর্ট শহরের

2026-11-01T10:26:29+00:00
2026-11-01T10:26:29+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
জার্মানিতে জীবনযাত্রার ব্যয় নিয়ে বিক্ষোভ, ভাঙচুর-লুটপাট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১০:২৬ এএম 
জার্মানিতে জীবনযাত্রার ব্যয় নিয়ে বিক্ষোভে ভাঙচুর-লুটপাট। ছবি : সংগৃহীত
জার্মানিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি ব্যয় সংকোচনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ রাতে সহিংসতায় রূপ নিয়েছে। শনিবার রাতে দেশটির ফ্রাঙ্কফুর্ট শহরের কেন্দ্রীয় এলাকায় বিভিন্ন দোকানে লুটপাট চালায় বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। বার্লিন, কোলন ও হামবুর্গেও সহিংসতার ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজি, পাথর ও বোতল ছোড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি শহরে জলকামান ব্যবহার করে পুলিশ। ফ্রাঙ্কফুর্টে একটি বড় অংশের প্রধান বিপণিবিতান সড়ক বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় শহরটিতে অনেককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‘জেন জেড রেগেল্ট’ বা ‘জেন জেড দায়িত্ব নিচ্ছে’ নামের একটি আন্দোলনকারী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভে হাজারো মানুষ অংশ নেন। স্কুলে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না দেওয়া, জীবনযাত্রার বাড়তি ব্যয়, সরকারি ব্যয় কমানো এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের প্রতিবাদে তাদের এই কর্মসূচি। ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ ও বার্লিনের কর্তৃপক্ষের হিসাবে, বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা ১৮ হাজার পর্যন্ত হতে পারে। তবে আয়োজকেরা তাদের ওয়েবসাইটে এর প্রায় দ্বিগুণ মানুষের অংশগ্রহণের প্রত্যাশা জানিয়েছিলেন।

আয়োজক সংগঠনের মুখপাত্র লিনা ফ্রিডরিখ বলেন, ‘যুদ্ধ ও জবরদস্তির পরিবর্তে শান্তি ও স্বাধীনতার পক্ষে লড়াই করতেই আমাদের এই বিক্ষোভ।’ তিনি বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে আরও ভালো সহায়তা নিশ্চিত করাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরোধী এবং সমাজের সবার মধ্যে দায়িত্বের বোঝা আরও ন্যায্যভাবে বণ্টনের পক্ষে।

দিনের বেলা বিক্ষোভ মোটামুটি শান্তিপূর্ণ থাকলেও রাত নামার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফ্রাঙ্কফুর্ট পুলিশ জানায়, শহরের কেন্দ্রীয় এলাকায় ‘সহিংস দাঙ্গা’ চলছে। কয়েকটি দোকানের জানালা ভাঙচুর করা হয়েছে এবং জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়া হয়েছে।


পরে পুলিশ জানায়, একটি অস্ত্রের দোকানের জানালাও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতারের পর দুটি অস্ত্র জব্দ করা হয়। 

হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রোমান পোসেক অভিযোগ করেন, প্রায় ১০০ জন চিহ্নিত বামপন্থী চরমপন্থী ফ্রাঙ্কফুর্টের বিক্ষোভে ঢুকে পড়েছিলেন। বিক্ষোভের শেষ পরিণতিকে ‘লজ্জাজনক’ উল্লেখ করে তিনি বলেন, ফ্রান্সের সাম্প্রতিক বিক্ষোভে দোকানপাট লুট, বাড়িঘর ও পুলিশের গাড়িতে আগুন এবং পুলিশ সদস্যদের ওপর হামলার দৃশ্য সবার মনে আছে। এ ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে ফ্রান্সকে কোনোভাবেই আদর্শ হিসেবে দেখা উচিত নয়।

জার্মানির এই বিক্ষোভের আগে একই ধরনের জীবনযাত্রার ব্যয় ও বিভিন্ন নীতির প্রতিবাদে ফ্রান্সেও তরুণদের নেতৃত্বে বড় বিক্ষোভ হয়। শনিবারের সেই কর্মসূচিতে তিন লাখ ২০ হাজারের বেশি মানুষ অংশ নেন। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   জার্মানি  জীবনযাত্রা  ব্যয়  বিক্ষোভ  ভাঙচুর  লুটপাট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: