প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ২:২৩ পিএম
কাতার এলএনজির একটি জাহাজ। ছবি : সংগৃহীত আরব উপসাগর দিয়ে যাওয়ার সময় কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ‘অজ্ঞাত বস্তু’ দিয়ে জাহাজটিতে আঘাত করা হয় বলে জানিয়েছে কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানি নাকিলাত।
কাতার স্টক এক্সচেঞ্জে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের এলএনজি ট্যাংকার ‘আল মায়েদা’তে এ হামলা হয়। তবে জাহাজটির কোনো নাবিক আহত হননি এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি।
বিবৃতিতে নাকিলাত বলেছে, ‘জাহাজটি নিরাপদ অবস্থায় রয়েছে এবং সচল আছে। ঘটনার প্রভাব মূল্যায়ন করা হচ্ছে।’
নাকিলাত কাতারের সব বন্দর ও টার্মিনালে জাহাজ পরিবহনসেবা দেওয়ার পাশাপাশি টাগবোট ও অন্যান্য সামুদ্রিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে।
সময়ের আলো/জেডি