যুদ্ধ বন্ধে দোহায় তৃতীয় দিনের মতো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আট মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় দেশটির প্রতিনিধিরা

2026-11-01T19:10:12+00:00
2026-11-01T19:10:12+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধ বন্ধে দোহায় তৃতীয় দিনের মতো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৭:১০ পিএম 
ছবি : এআই নির্মিত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আট মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় দেশটির প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন। রোববার (১ নভেম্বর) কাতারের রাজধানী দোহায় টানা তৃতীয় দিনের মতো এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনের পর ইরানকে ঘিরে নতুন করে সামরিক সংঘাত শুরু হতে পারে— এমন আশঙ্কার মধ্যেই চলছে এই কূটনৈতিক আলোচনা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। তেহরানের সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে বলেও দাবি করেছেন তিনি। তবে নির্বাচনের পর সামরিক অভিযান শুরুর সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি তিনি।

অন্যদিকে, ইরানও নিজেদের অবস্থানে অনড় রয়েছে। দেশটির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, নতুন করে হামলা চালানো হলে প্রতিবেশী দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানা হবে।

দীর্ঘদিনের এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটছে।


এদিকে, শনিবার (৩১ অক্টোবর) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশটির সশস্ত্র বাহিনীকে যেকোনো ধরনের হামলা মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এরপর ইরানের সামরিক বাহিনীও নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

তবে সামরিক উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে চায় ওয়াশিংটন। শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানে নতুন করে হামলা চালানোর বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান ঘটানোই তার পছন্দ।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (৩০ অক্টোবর) কাতারের মধ্যস্থতাকারীরা ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তেহরানে যান। পরদিন শনিবার আলোচনা দোহায় স্থানান্তর করা হয়। ওয়াশিংটনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেই পুরো প্রক্রিয়া সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন আলোচনার বিষয়ে অবগত এক কর্মকর্তা।

সময়ের আলো/এসকে

  বিষয়:   যুদ্ধ  বন্ধে  কাতার  দোহা  তৃতীয়  দিন  যুক্তরাষ্ট্র  ইরান  আলোচনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: