বিনা খরচে ফিনল্যান্ডে ব্লাইন্ড ডেট, সুযোগ পাবেন ১৬ সিঙ্গেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন সিঙ্গেলকে সম্পূর্ণ সরকারি খরচে ফিনল্যান্ডে ব্লাইন্ড ডেটে পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটির পর্যটন বোর্ড ‘ভিজিট ফিনল্যান্ড’।

2026-11-01T18:37:09+00:00
2026-11-01T18:37:09+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বিনা খরচে ফিনল্যান্ডে ব্লাইন্ড ডেট, সুযোগ পাবেন ১৬ সিঙ্গেল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম 
সম্পূর্ণ সরকারি খরচে ফিনল্যান্ডে ব্লাইন্ড ডেটে পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটির পর্যটন বোর্ড ‘ভিজিট ফিনল্যান্ড’। ছবি : সংগৃহীত
বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন সিঙ্গেলকে সম্পূর্ণ সরকারি খরচে ফিনল্যান্ডে ব্লাইন্ড ডেটে পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটির পর্যটন বোর্ড ‘ভিজিট ফিনল্যান্ড’। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এই বিশেষ আয়োজনে অংশগ্রহণকারীরা স্থানীয় খাবার, সংস্কৃতি ও ফিনিশ সিঙ্গেলদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। খবর এনডিটিভির।

‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই আয়োজন চলবে ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। হেলসিংকি ও ট্যামপেরে শহরে অনুষ্ঠিত হবে বিশেষ গ্রুপ ডিনার। এতে বিদেশি অংশগ্রহণকারীদের সঙ্গে স্থানীয় ফিনিশ সিঙ্গেলদের সাক্ষাৎ হবে।

এ ছাড়া দেশটির শীর্ষস্থানীয় শেফদের তৈরি ঐতিহ্যবাহী খাবার উপভোগ করতে পারবেন অতিথিরা। এসব খাবারের মধ্যে থাকবে বুনো মাছ, বেরি ও বন থেকে সংগ্রহ করা মাশরুমের নানা পদ।

বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি জিমেনেজ জানান, ফিনল্যান্ডের জনপ্রিয় ডেটিং ট্রেন্ড ‘সিঙ্গেল বাস্কেট’ থেকে এই উদ্যোগের ধারণা এসেছে। দেশটির কয়েকটি সুপারমার্কেটে সিঙ্গেল ক্রেতাদের পরিচিত হওয়ার আগ্রহ বোঝাতে গোলাপি রঙের শপিং বাস্কেট ব্যবহার করা হয়।


কারা আবেদন করতে পারবেন

ফিনল্যান্ডের নাগরিক ছাড়া বিশ্বের যেকোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী অবিবাহিতরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ নভেম্বর। নির্বাচিত ১৬ জনের নাম ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করা হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহীদের ইংরেজিতে একটি ছোট ভিডিও তৈরি করতে হবে। ভিডিওতে উত্তর দিতে হবে, ‘ব্লাইন্ড ডিনার ডেটে আপনি কী খাবার পরিবেশন করবেন এবং কেন?’

ভিডিওটি নিজের প্রকাশ্য টিকটক, ইনস্টাগ্রাম বা ইউটিউব অ্যাকাউন্টে পোস্ট করতে হবে। পোস্টে #FinnishDinnerDate হ্যাশট্যাগ ব্যবহার করার পাশাপাশি ভিজিট ফিনল্যান্ডকে ট্যাগ করতে হবে।

নির্বাচিতদের বিমানভাড়া, থাকা, খাবার ও অন্যান্য কার্যক্রমের সম্পূর্ণ খরচ বহন করবে ফিনল্যান্ডের পর্যটন বোর্ড।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বিনা খরচে  ফিনল্যান্ড  ব্লাইন্ড ডেট  সুযোগ  সিঙ্গেল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: