যুবদলের ব্যানার আসামের ধানক্ষেতে, তদন্তে ভারতীয় পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নাম ও প্রতীকসংবলিত একটি ব্যানার গ্যাসভর্তি বেলুনের সঙ্গে উড়ে গিয়ে পড়েছে ভারতের আসাম রাজ্যের একটি ধানক্ষেতে। শুক্রবার

2026-11-01T17:55:47+00:00
2026-11-01T17:57:48+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুবদলের ব্যানার আসামের ধানক্ষেতে, তদন্তে ভারতীয় পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৫:৫৫ পিএম  আপডেট: ০১.১১.২০২৬ ৫:৫৭ পিএম
জাতীয়তাবাদী যুবদলের নাম ও প্রতীকসংবলিত একটি ব্যানার গ্যাসভর্তি বেলুনের সঙ্গে উড়ে গিয়ে পড়েছে ভারতের আসাম রাজ্যের একটি ধানক্ষেতে। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নাম ও প্রতীকসংবলিত একটি ব্যানার গ্যাসভর্তি বেলুনের সঙ্গে উড়ে গিয়ে পড়েছে ভারতের আসাম রাজ্যের একটি ধানক্ষেতে। শুক্রবার (৩০ অক্টোবর) লখিমপুর জেলার নারায়ণপুর থানার লেতেকুজান গ্রামে এ ঘটনা ঘটে। বেলুন ও ব্যানারটি উদ্ধারের পর এর উৎস জানতে তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ।

স্থানীয় এক কিশোর সকালে মাঠে গরু চরাতে গিয়ে বেলুনগুলো দেখতে পায়। পরে সেগুলো একটি বাঁধের কাছে নেমে এলে সে বাড়িতে নিয়ে যায়।


ফ্লেক্সে ছাপানো ব্যানারটিতে জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার জেলা শাখার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছাবার্তা ছিল। এতে বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি রয়েছে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে বিস্ময় দেখা দেয়। খবর পেয়ে ঢালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা গ্রামে গিয়ে বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে বাংলাদেশের বিভিন্ন স্থানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে একই ধরনের ব্যানারযুক্ত বেলুন ওড়াতে দেখা গেছে।

বেলুনগুলো বাংলাদেশের কোথা থেকে উড়েছিল এবং কীভাবে ভারতের আসামে পৌঁছাল, তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র : নর্থইস্ট নাউ


সময়ের আলো/এমকে
  বিষয়:   যুবদল  ব্যানার  আসাম  ধানক্ষেত  তদন্ত  ভারতীয় পুলিশ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: