কুয়েতে সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগ, বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কুয়েতের আল-মুতলা শহরে নির্মাণাধীন ভবনে এক সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) স্থানীয়

2026-11-01T18:14:16+00:00
2026-11-01T18:14:16+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কুয়েতে সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগ, বাংলাদেশি গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম 
সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে কুয়েতের পুলিশ। ছবি : সংগৃহীত
কুয়েতের আল-মুতলা শহরে নির্মাণাধীন ভবনে এক সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যম টাইমস কুয়েতের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার সকালে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পাবলিক সিকিউরিটি সেক্টর যৌথ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ। প্রতিবেদনে বলা হয়, ওই নির্মাণাধীন ভবনের ছাদ থেকে নিহত নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করা হয়।


ঘটনার তদন্ত ও আলামত সংগ্রহের জন্য তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন সিআইডি সদস্যরা। প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ওই ভবনের সাবেক নিরাপত্তাকর্মী ছিলেন। লাশ উদ্ধারের মাত্র একদিন আগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

তদন্তকারীরা জানতে পারেন, রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি শার্ক পুলিশ স্টেশনে গিয়ে নিজেই আত্মসমর্পণ করেছিলেন। মূলত হত্যাকাণ্ডে তার নাম জড়ানোর আগেই দেশত্যাগ নিশ্চিত করার উদ্দেশ্যে তিনি এই কৌশল অবলম্বন করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি জানান, তার স্থলাভিষিক্ত হওয়া নতুন নিরাপত্তাকর্মীর সঙ্গে বিতণ্ডার জেরে তাকে হত্যা করেন। একটি কাঠের বস্তু এবং একটি ছুড়ি দিয়ে নিহত ব্যক্তির ওপর হামলা চালিয়েছিলেন তিনি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   কুয়েত  সিকিউরিটি গার্ড  হত্যা  অভিযোগ  বাংলাদেশি  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: