পবিত্র শবে বরাত কবে, যা বলছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

ইসলাম

মুসলমানদের ইবাদতের অন্যতম মাস পবিত্র রমজান আসার অপেক্ষায় মুসলিম উম্মাহ্। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রোববার (১৮ জানুয়ারি) ১৪৪৭ হিজরি সনের শাবান

2026-01-18T15:20:41+00:00
2026-01-18T15:20:41+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসলাম
পবিত্র শবে বরাত কবে, যা বলছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:২০ পিএম 
সংগৃহীত ছবি
মুসলমানদের ইবাদতের অন্যতম মাস পবিত্র রমজান আসার অপেক্ষায় মুসলিম উম্মাহ্। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রোববার (১৮ জানুয়ারি) ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের চাঁদের সন্ধান করা হবে। ওই অঞ্চলে আজ রজবের ২৯তম দিন চলছে। শাবান মাসের ১৫তম রাতে শবে বরাত পালিত হয়। যদিও আরব অঞ্চলের দেশগুলোতে দক্ষিণ এশিয়ার মতো এ রাতে তেমন আয়োজন দেখা যায় না। 

সংবাদমাধ্যম গালফ টুডে জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী রোববার মধ্যপ্রাচ্যের কোথাও শাবানের অর্ধচন্দ্রের দেখা মেলার সম্ভাবনা নেই। ফলে, আগামীকাল সোমবার ৩০তম দিন পূর্ণ করে আগামী মঙ্গলবার শুরু হবে আরবি বর্ষপঞ্জিকার অষ্টম মাস। 


এ বিষয়ে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মেদ শওকত ওদেহ বলেছেন, ‘আজ শাবানের চাঁদের জন্ম হলেও এটি সূর্যাস্তের আগেই অস্ত যাবে। ফলে, কোনোভাবেই চাঁদটি দেখা যাবে না। কিন্তু আগামীকাল সোমবার খালি চোখেই এটি দেখা যাবে।’ 

তিনি জানান, বাংলাদেশ, পাকিস্তান, ওমান, জর্ডান, সিরিয়া, লিবিয়া, মরক্কো, মৌরিতানিয়া এবং আলবেনিয়াতেও টেলিস্কোপের মাধ্যমে আগামীকাল সোমবার শাবানের চাঁদ দেখা যেতে পারে। 

যেহেতু ১৫ শাবানের রাতে শবে বরাত পালিত হয়, তাই মধ্যপ্রাচ্যে শবে বরাত হবে ৩ ফেব্রুয়ারি রাতে। বাংলাদেশে যদি আগামীকাল সোমবার শাবানের চাঁদ দেখা যায়, তবে শবে বরাতও ৩ ফেব্রুয়ারি রাতে পালিত হবে। অন্যথায়, এটি ৪ ফেব্রুয়ারি রাতে অনুষ্ঠিত হবে। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   পবিত্র শবে বরাত  কবে  যা বলছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: