পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মিলল ২ পোড়া লাশ

আশুলিয়া (সাভার) প্রতিনিধি

সারাদেশ

সাভারের একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকেআবারওদুইটি পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি নারী ও অন্যটি ছেলে শিশুর মরদেহ

2026-01-18T16:30:11+00:00
2026-01-18T19:10:27+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মিলল ২ পোড়া লাশ
আশুলিয়া (সাভার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪:৩০ পিএম  আপডেট: ১৮.০১.২০২৬ ৭:১০ পিএম
পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মিলল ২ পোড়া লাশ। সংগৃহীত ছবি
সাভারের একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে আবারও দুইটি পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি নারী ও অন্যটি ছেলে শিশুর মরদেহ হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতরে মরদেহ দুটির সন্ধান পায় পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি তারা।

এর আগে গত বছরের বিভিন্ন সময় একই স্থান থেকে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করে। এ সময় ওই শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে পোড়া মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 


জানতে চাইলে সাভার মডেল থানার ওসি (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে লাশ দুটি পোড়া হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ২৯ আগস্ট দিবাগত রাতে সাভারের একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে ওই নিহত যুবকের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এরপর গত বছরের ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করা হয়। 

পরবর্তীতে ১৯ ডিসেম্বর দুপুরে কমিউনিটি সেন্টারটির দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা-পুলিশ। তবে ওই তিনটি ঘটনায় কোনো নিহতরই পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এফআর


  বিষয়:   সাভার  পরিত্যক্ত  কমিউনিটি সেন্টার  পোড়া লাশ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: