গুলশানে তরুণীকে জবাই করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকায় একটি ফ্ল্যাট থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামে এক তরুণীর জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

2026-01-18T16:34:28+00:00
2026-01-18T16:34:28+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
গুলশানে তরুণীকে জবাই করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪:৩৪ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকায় একটি ফ্ল্যাট থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামে এক তরুণীর জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একটি বারে নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন এবং পাশাপাশি পার্লারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

গতকাল শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালাচাঁদপুর পশ্চিমপাড়া পাকা মসজিদ এলাকার ৮৯ নম্বর বাসার দ্বিতীয় তলার বি-২ ফ্ল্যাটের মেঝে থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement
নিহত সাদিয়া রহমান মীম টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার মুশুদ্দি পশ্চিম পাড়ার বাসিন্দা, মৃত শহীদ আলীর মেয়ে।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাতে সংবাদ পেয়ে ওই বাড়ির দ্বিতীয় তলা থেকে সাদিয়া রহমান মীম নামে ওই তরুণীর জবাই করা লাশ উদ্ধার করা হয়। এছাড়া তরুণীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, এই তরুণী একটি বারে কাজ করত। পশ্চিম কালাচাঁদপুরের ওই ফ্ল্যাটে মীমের সঙ্গে আরেক তরুণী থাকত। তবে লাশ উদ্ধারের সময় সেই তরুণীকে পাওয়া যায়নি। বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।


মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, লাশের সুরতহাল প্রতিবেদনে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ আহমেদ উল্লেখ করেন, শুক্রবার দুপুর থেকে শনিবার রাত ৯টার মধ্যে যেকোনো সময় তাকে জবাই করে ও উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার আগে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না, সে বিষয়ে মতামত জানতে ময়নাতদন্তকারী চিকিৎসকদের কাছে অনুরোধ করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সময়ের আলো/এসকে/ 
  বিষয়:   গুলশান  তরুণী  জবাই করে হত্যা  রাজধানী 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: