মুসলমান হিসেবে দায়িত্ব পালনে অবিচল, নির্বাচনে শূন্য ব্যত্যয় : চাঁদপুর ডিসি

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার বলেছেন, আমি যদি সুস্থ থাকি এবং একজন মুসলমান হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন

2026-01-18T16:59:27+00:00
2026-01-18T16:59:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মুসলমান হিসেবে দায়িত্ব পালনে অবিচল, নির্বাচনে শূন্য ব্যত্যয় : চাঁদপুর ডিসি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪:৫৯ পিএম 
বক্তব্য রাখছেন ডিসি মো. নাজমুল ইসলাম সরকার। ছবি : সময়ের আলো
চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার বলেছেন, আমি যদি সুস্থ থাকি এবং একজন মুসলমান হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, তাহলে নির্বাচনে জিরো পার্সেন্টও ব্যত্যয় হবে না। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই-একদম অবাধ-সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে চাঁদপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের অভিষেক উপলক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক বলেন, রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আমি চাঁদপুরে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচনী পরিবেশ লক্ষ্য করেছি। এখানে কোনো পোস্টার, মিছিল কিংবা উচ্চস্বরে প্রচারণা নেই। শান্তিপূর্ণ পরিবেশেই গণভোট ও নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোট ও নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।


চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, খেলাফত মজলিস চাঁদপুর জেলার সভাপতি তোফায়েল আহমেদ, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, গণঅধিকার পরিষদ জেলা কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান কাজীর রাসেল, ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের সভাপতি শাহরিয়ার পলাশ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মেহেদী হাসান, ড্যাফোডিল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন পরিচালক (জনসংযোগ) আনোয়ার হাবিব কাজল এবং এনসিপি জেলা কমিটির আহ্বায়ক মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দিয়ে অভিষিক্ত করেন।

এফআর
  বিষয়:   চাঁদপুর  জেলা প্রশাসক  ডিসি  মো. নাজমুল ইসলাম সরকার  নির্বাচন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: