ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদারের শর্ত সাপেক্ষে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।রোববার (১৮

2026-01-18T16:45:41+00:00
2026-01-18T16:45:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪:৪৫ পিএম 
ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার। ছবি : সংগৃহীত
কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদারের শর্ত সাপেক্ষে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। 

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। 

ইন্টার্ন চিকিৎসক মোহাম্মদ সাদিক জানান, আগামীকাল (সোমবার) সকাল ৮টা থেকে কাজে যোগ দেবেন তারা।

এর আগে, গত শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসকদের ও রোগীর স্বজনরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়। এ ঘটনার প্রতিবাদে শনিবার থেকে কর্মবিরতির ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা।


এদিকে, কর্মবিরতি চলাকালে হাসপাতালের সেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন রোগীরা।

অন্যদিকে, হামলা ও ভাঙচুরের ঘটনায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে সহকারী পরিচালক কোতোয়ালী মডেল থানায় একটি জিডি করেছেন।

এফআর


  বিষয়:   সিলেট  এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল  ইন্টার্ন চিকিৎসক  কর্মবিরতি  প্রত্যাহার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: