ট্রেন দেখতে গিয়ে ফেরা হলো না সামিরের

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

সারাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আইমান সামির (আড়াই বছর) নামে এক শিশুর

2026-01-18T16:38:15+00:00
2026-01-18T16:38:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রেন দেখতে গিয়ে ফেরা হলো না সামিরের
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪:৩৮ পিএম 
শিশুটির মৃত্যুর খবর শুনে ছুটে আসেন স্থানীয়রা। সংগৃহীত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আইমান সামির (আড়াই বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে আলমডাঙ্গা পশুহাট রেল ব্রিজের কাছে রেল লাইনের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইমান সামির আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের দোয়ারপাড়া গ্রামের সোহাগ আলীর একমাত্র সন্তান। সে তার মা এ্যানির সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আইমান সামির তার মায়ের হাতে ভাত খাচ্ছিল। এ সময় মা পানি আনতে ঘরের ভেতরে গেলে ট্রেনের শব্দ শুনে শিশুটি দৌড়ে রেল লাইনের দিকে চলে যায়। ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

আইমানের নানা মিজানুর রহমান আলমডাঙ্গা পশুহাট রেল ব্রিজ এলাকার রেল লাইনের ওপর ঝুপড়ি ঘর নির্মাণ করে বসবাস করেন। কয়েকদিন আগে আইমানের মায়ের নানি মারা যাওয়ায় তার মা এ্যানি সন্তানকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।


এ বিষয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

আরআর


  বিষয়:   আলমডাঙ্গা  শিশু  নিহত  ট্রেন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: