নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

নাটোর সংবাদদাতা

সারাদেশ

নাটোরেরবড়াইগ্রাম উপজেলারবনপাড়া এলাকায় আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন

2026-10-20T08:14:08+00:00
2026-10-20T08:55:23+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪
নাটোর সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:১৪ এএম  আপডেট: ২০.১০.২০২৬ ৮:৫৫ এএম
গ্রাফিক : সময়ের আলো
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৩২ জন।  

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার সময় উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


এ সময় ঘটনাস্থলে ৯ জন ও হাসপাতালে নেওয়ার পর ৫ জনের মৃত্যু হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি।


বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এছাড়া, আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সময়ের আলো/জেডআই/জোই
  বিষয়:   সড়ক দুর্ঘটনা  নাটোর  বড়াইগ্রাম  বাস-ট্রাক  সংঘর্ষ  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: