যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ শিকদার লিমন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।রোববার (১৮ জানুয়ারি)

2026-01-18T20:15:22+00:00
2026-01-18T20:15:22+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম 
প্রতীকী ছবি
নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ শিকদার লিমন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। 

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শিকদার লিমন উপজেলার ইতনা গ্রামের পশ্চিমপাড়ার শিকদার আনোয়ার হোসেনের ছেলে। 


পুলিশ জানায়, নড়াইল সেনা ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইতনা পশ্চিমপাড়া গ্রামে শিকদার লিমন ও শিকদার রিয়াজ নামের আপন দুই সহোদরের বসত বাড়িতে অভিযান চালায়। এসময় শিকদার আনোয়ারের বাড়িতে মজুত রাখা অবৈধভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তবে যৌথবাহিনীর অভিযানের খবর পেয়ে শিকদার রিয়াজ পালিয়ে যায়।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ‘উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়। পরে নিয়মিত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।’ 

সময়ের আলো/কেএইচও  
  বিষয়:   যৌথবাহিনী  অভিযান  বিদেশি পিস্তল  যুবক গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: