চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গ্রামের মো. স্বাধীন মিয়া (১৬) নামে একজনকে

2026-01-18T19:43:43+00:00
2026-01-18T19:43:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৭:৪৩ পিএম 
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের কটিয়াদীতে চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গ্রামের মো. স্বাধীন মিয়া (১৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের কৈতরী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় কৈতরী পাড়া গ্রামে বাবার পোল্ট্রি খামারে তাকে একা পেয়ে একই গ্রামের রিয়াদ হোসেন (১৬) ও স্বাধীন মিয়া (১৬) নামে দুই কিশোর মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণ করে। লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। 


এসময় তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ধর্ষিতার মা বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। 

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মজিবুর রহমান সুমন বলেন, ‘মেয়েটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে প্রাথমিক পরীক্ষা করে দেখা যায় ধর্ষণের ফলে রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসা ও শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য কিশোরগঞ্জে রেফার করেছি।’


কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, ‘ধর্ষণের ঘটনায় মেয়েটির মা দুইজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ । ভিকটিমকে উন্নত চিকিৎসা ও শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   চতুর্থ শ্রেণি  ছাত্রী  ধর্ষণ  অভিযোগ  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: