আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনের আপিল বিভাগ।ঋণখেলাপি

2026-01-18T20:20:08+00:00
2026-01-18T20:20:08+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৮:২০ পিএম 
আসলাম চৌধুরী। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনের আপিল বিভাগ।

ঋণখেলাপি সংক্রান্ত আপিল শুনানিতে রোববার (১৮ জানুয়ারি) বিকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পৃথক আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় কমিশন।

জানা গেছে, চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগে প্রার্থিতা বাতিলের দাবিতে ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া ও যমুনা ব্যাংক আপিল আবেদন করেছিল। শুনানি শেষে কমিশন ওই আপিলগুলো খারিজ করে তার প্রার্থিতা বহাল রাখে।


ইসি সূত্র জানায়, আসলাম চৌধুরী ট্রাস্ট ব্যাংকের ঋণগ্রহীতা ছিলেন এবং অন্য দুটি ব্যাংকের ঋণের ক্ষেত্রে তিনি জামিনদার হিসেবে যুক্ত ছিলেন।

এফআর
  বিষয়:   চট্টগ্রাম-৪  সীতাকুণ্ড  বিএনপি মনোনীত প্রার্থী  আসলাম চৌধুরী  মনোনয়নপত্র বৈধ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: