ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তে সব আরোহী নিহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে পাইলটসহ ১১ জন আরোহী ছিল। দেশটির সুলাওয়েসি দ্বীপের পার্বত্য এলাকায় নিখোঁজ হওয়ার কয়েক

2026-01-19T00:00:54+00:00
2026-01-19T00:00:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তে সব আরোহী নিহতের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:০০ এএম 
সুলাওয়েসি দ্বীপের পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে পাইলটসহ ১১ জন আরোহী ছিল। দেশটির সুলাওয়েসি দ্বীপের পার্বত্য এলাকায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। 

এ সময় আরোহীদের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে বাকিদের কোনো ধরেনের খোঁজ মেলেনি। 

রোববার (১৮ জানুয়ারি) সকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার থেকে উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ দেখতে পান। সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ সুলাওয়েসির উদ্ধার সংস্থার কর্মকর্তা আন্দি সুলতান জানান, উদ্ধারকারীরা মাউন্ট বুলুসারাউং-এর চূড়া থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি গিরিখাতে দুর্ঘটনায় নিহত একজনের মরদেহ পান। বিমানে থাকা বাকিদের অবস্থার বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। ধারণা করা হচ্ছে অন্যদের কেউ বেঁচে নেই। 

মাকাসারের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, ধ্বংসাবশেষ মাউন্ট বুলুসারাউং পাহাড়ের ঢালে ঘন বনাঞ্চলের মধ্যে শনাক্ত করা হয়েছে। পরে উদ্ধারকারী দল সেখানে পৌঁছে বিমানের মূল ফিউজলাজ ও লেজের অংশসহ বড় ধ্বংসাবশেষ উদ্ধার করে।

উদ্ধার অভিযানের বিষয়ে তিনি বলেন, বিমানের প্রধান অংশগুলো খুঁজে পাওয়ায় অনুসন্ধান এলাকা অনেকটাই সীমিত করা গেছে। এখন আমাদের যৌথ উদ্ধারকারী বাহিনী যাত্রী ও ক্রুদের সন্ধানে জোর দিচ্ছে।

নিখোঁজ হওয়া টার্বোপ্রপ এটিআর ৪২-৫০০ বিমানটি পরিচালনা করছিল ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট। বিমানটি জাভা দ্বীপের ইয়োগ্যাকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসার যাওয়ার পথে শনিবার রাডার থেকে হারিয়ে যায়।


বিমানে ছিলেন আটজন ক্রু সদস্য এবং মেরিন অ্যাফেয়ার্স অ্যান্ড ফিশারিজ মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা, যারা আকাশপথে একটি সামুদ্রিক নজরদারি মিশনে অংশ নিচ্ছিলেন।

দক্ষিণ সুলাওয়েসির সামরিক কমান্ডের প্রধান মেজর জেনারেল বাঙ্গুন নাওকো জানান, প্রবল বাতাস, ঘন কুয়াশা এবং দুর্গম পাহাড়ি ভূখণ্ডের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। তবুও রোববার দিনভর স্থল ও আকাশপথে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা কুয়াশায় ঢাকা পাহাড়ি পথ ধরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের দিকে এগোচ্ছেন।

এদিকে বিমান ধ্বংসাবশেষের মধ্যে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর দিয়েছে এবিসি নিউজ। 

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   ইন্দোনেশিয়া  বিমান বিধ্বস্ত  আরোহী  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: