স্পেনে ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

স্পেনের দক্ষিণাঞ্চলে কর্দোবা শহরের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও ৭০

2026-01-19T08:25:42+00:00
2026-01-19T08:25:42+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
স্পেনে ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৮:২৫ এএম 
স্পেনের দক্ষিণাঞ্চলে কর্দোবা শহরের কাছে দুটি ট্রেনের সংঘর্ষ। ছবি : সংগৃহীত
স্পেনের দক্ষিণাঞ্চলে কর্দোবা শহরের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও ৭০ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর। 

সোমবার (১৯ জানুয়ারি) সংবাদমাধ্যম সিনহুয়া এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মালাগা থেকে মাদ্রিদগামী একটি হাই-স্পিড ট্রেন কর্দোবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আদামুজ এলাকার কাছে লাইনচ্যুত হয়। ওই ট্রেনে ৩১৭ জন যাত্রী ছিলেন। লাইনচ্যুত ট্রেনটি পাশের লাইনে চলাচলরত মাদ্রিদ-হুয়েলভাগামী আরেকটি হাই-স্পিড ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়।


দুর্ঘটনার পর আন্দালুসিয়া অঞ্চলের জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও আহতদের সহায়তা করেন। উদ্ধারকাজে স্পেনের সামরিক জরুরি ইউনিটও অংশ নেয়।

স্পেনের পরিবহণমন্ত্রী অস্কার পুয়েন্তে বলেছেন, গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে কয়েকটি গণমাধ্যমে নিহতের সংখ্যা ২৫ বলা হয়েছিল। 

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি বলেন, ‘এই মর্মান্তিক রেল দুর্ঘটনার কারণে দেশ আজ গভীর বেদনায় রয়েছে।’ এ ঘটনায় রাজপরিবারও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, স্পেনে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ২০১৩ সালে। সে সময় একটি ট্রেন দুর্ঘটনায় ৭৯ জন নিহত হয়েছিলেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   স্পেন  ট্রেন দুর্ঘটনা  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: