ইরানে শাসন পরিবর্তনের সময় এসেছে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের চলমান ৩৭ বছরের শাসনের অবসানের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দেশটিতে এখন নতুন নেতৃত্ব খোঁজার সময়

2026-01-19T10:11:49+00:00
2026-01-19T10:12:21+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানে শাসন পরিবর্তনের সময় এসেছে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:১১ এএম  আপডেট: ১৯.০১.২০২৬ ১০:১২ এএম
ইরানে শাসন পরিবর্তনের সময় এসেছে : ট্রাম্প
ইরানের চলমান ৩৭ বছরের শাসনের অবসানের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দেশটিতে এখন নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। ইরানে সরকার পতনের দাবিতে বিক্ষোভ দমন করা হয়েছে। এখনই সময় এসেছে সেখানে শাসন পরিবর্তন করার। 

শনিবার (১৭ জানুয়ারি) সংবাদমাধ্যম পলিটিকোর সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানে গতি-প্রকৃতি কেমন হতে পারে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প পলিটিকোকে বলেন, দুদিন আগে ৮০০ জনেরও বেশি লোককে ফাঁসি না দেওয়াই ছিল তেহরানের সবচেয়ে ভালো সিদ্ধান্ত। 

গত তিন সপ্তাহে ইরানজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী নিহত হয়েছেন। এই তথ্য স্বীকার করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই কয়েক হাজার মানুষকে হত্যার জন্য দায়ী।


গত মঙ্গলবার ট্রাম্প ইরানিদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার এবং প্রতিষ্ঠান দখল করার আহ্বান জানান। ‘সাহায্য আসছে’ উল্লেখ করে তিনি বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন। পরদিন হঠাৎ করেই ট্রাম্প মত পাল্টান এবং বলেন, তাকে জানানো হয়েছে, ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়ে গেছে। 

খামেনির সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ট্রাম্পের বিরুদ্ধে একাধিক কঠোর বার্তা পোস্ট করার পরই ট্রাম্পের এই মন্তব্য আসে। পোস্টে খামেনি বলেন, ‘ইরানি জাতির ওপর যে হতাহত, ক্ষয়ক্ষতি এবং অপবাদ চাপিয়ে দেওয়া হয়েছে, এর জন্য মার্কিন প্রেসিডেন্ট দোষী বলে আমরা মনে করি।’ 

জবাবে ট্রাম্প বলেন, ‘একটি দেশকে কার্যকর রাখার জন্য সেই দেশের নেতাকে সঠিকভাবে দেশ পরিচালনার দিকে মনোযোগ দেওয়া উচিত। যেমনটি আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে করি। নেতৃত্ব কখনও ভয় ও মৃত্যু চাপিয়ে দিয়ে হয় না, নেতৃত্ব হলো শ্রদ্ধা।’

এক ইরানি কর্মকর্তা রোববার রয়টার্সকে জানিয়েছেন, দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বিক্ষোভে কমপক্ষে পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫০০ জনের মতো নিরাপত্তাকর্মীও রয়েছেন। 

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ইরান  শাসন  পরিবর্তন  ট্রাম্প  মার্কিন প্রেসিডেন্ট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: