দুর্ঘটনা দেখতে গিয়ে উল্টে গেল এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি, নিহত ১

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

মিরসরাইয়ে এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি উল্টে ঘটনাস্থলে এক পথচারীর মৃত্যু হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় এ ঘটনা

2026-01-19T13:31:25+00:00
2026-01-19T13:31:25+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
দুর্ঘটনা দেখতে গিয়ে উল্টে গেল এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি, নিহত ১
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১:৩১ পিএম 
দুর্ঘটনার শিকার হওয়া এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি। ছবি : সময়ের আলো
মিরসরাইয়ে এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি উল্টে ঘটনাস্থলে এক পথচারীর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে উপজেলার নিজামপুর এলাকার ঢাকামুখী লেনে একটি এলপিজি সিলিন্ডারবাহী গাড়ির পেছনে একটি কন্টেইনার ধাক্কা দেয়। এতে কন্টেইনারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। চালক হেলপার গুরুতর আহত হয়। 

এরপর সকাল সাড়ে ৭টায় আরেকটি এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি দুর্ঘটনায় শিকার গাড়িটিকে দেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পাশে থাকা এক পথচারী গাড়ি নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।  


এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেছে। প্রাথমিকভাবে জেনেছি, একটি দুর্ঘটনা কবলিত গাড়িকে দেখতে গিয়ে আরেকটি গাড়ির দুর্ঘটনা ঘটেছে ৷ নিহতের মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে। বিস্তারিত তথ্য পরে জানা যাবে। 

সময়ের আলো/আআ 



  বিষয়:   দুর্ঘটনা  এলপিজি  চট্টগ্রাম  মহাসড়ক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: