নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের তিনদিন পর নুরুল আলম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তিনি উপজেলার সাহেবহাট ইউনিয়নের ৭ নম্বর

2026-01-19T13:54:34+00:00
2026-01-19T17:06:52+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১:৫৪ পিএম  আপডেট: ১৯.০১.২০২৬ ৫:০৬ পিএম  (ভিজিট : ৩৯০)
নিহত নুরুল আলম। সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের তিনদিন পর নুরুল আলম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

তিনি উপজেলার সাহেবহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বশির আহমদের ছেলে। 

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে ইউনিয়নের চর জগবন্ধু গ্রামের মাতব্বর হাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ তারিখ সন্ধ্যার পর থেকে নুরুল আলম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে চর জগবন্ধু এলাকার মাতব্বর হাটের উত্তর পাশে একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।


কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর বিস্তারিত বলা যাবে।

সময়ের আলো/আআ



  বিষয়:   নিহত  নিখোঁজ  মরদেহ  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: