ঘরের ভেতরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন আমেনা বেগম (৩৫) ও তাঁর মেয়ে মরিয়ম (১০)।সোমবার (১৯

2026-01-19T15:35:24+00:00
2026-01-19T15:36:12+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ঘরের ভেতরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:৩৫ পিএম  আপডেট: ১৯.০১.২০২৬ ৩:৩৬ পিএম
সংগৃহীত ছবি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন আমেনা বেগম (৩৫) ও তাঁর মেয়ে মরিয়ম (১০)। 

সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রায় ৪–৫ মাস আগে আমেনা বেগম ও তাঁর পরিবার ওই এলাকায় ভাড়া বাসা নেন। বেলা সাড়ে ১১টা থেকে ১২টার দিকে স্থানীয়রা বাসায় গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে মা ও মেয়ের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহত আমেনা বেগম দক্ষিণ রাজানগর গ্রামের নুরুজ্জামানের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি বরিশালের বাসিন্দা কাঠমিস্ত্রি মিজানের স্ত্রী।


সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহ বা পরকীয়াজনিত কারণে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সময়ের আলো/আআ



  বিষয়:   হত্যা  মা  মেয়ে  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: