দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই : অর্থ উপদেষ্টা

চাঁদপুর প্রতিনিধি

রাজনীতি

অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ মিলিয়ন থেকে

2026-01-19T17:13:24+00:00
2026-01-19T17:13:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই : অর্থ উপদেষ্টা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:১৩ পিএম  আপডেট: ১৯.০১.২০২৬ ৫:১৩ পিএম
চাঁদপুরে সাংবাদিকদের উদ্দেশে কথা বলছেন ড. সালেহউদ্দিন আহমেদ। সংগৃহীত ছবি
অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ মিলিয়ন থেকে ৩২ মিলিয়নে উন্নীত করা হয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় এবং ভোটের গাড়ির কার্যক্রম ও স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা এতদিন আইসিইউতে ছিল, এখন কেবিনে স্থানান্তর হয়েছে। এ ধরনের সংস্কার যে কোনো সরকারের দায়িত্ব, তাই গণভোটে সরকার হ্যাঁ ভোটের পক্ষে।


তিনি আরও বলেন, এখন আর রাজনৈতিক চাপ নেই। টাকা দিয়ে কোনো বিশেষ দল ক্ষমতায় আসতে পারবে না। পেশি শক্তি দিয়েও নির্বাচন হচ্ছে না। সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা চাই ভালো জনদরদি লোক আসুক। যিনি কথায় না, কাজে প্রমাণ দিবেন। 

উপদেষ্টা বলেন, পে-স্কেল সংস্কার প্রয়োজন আছে বলেই সরকার এ বিষয়ে কাজ করছে। যতটুকু সম্ভব বাস্তবায়নে চেষ্টা করবো। এ জন্য প্রচুর অর্থেরও প্রয়োজন আছে। 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ও জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান।

সময়ের আলো/আআ


  বিষয়:   উপদেষ্টা  অর্থ মন্ত্রণালয়  গণভোট  প্রচারণা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: