গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েই অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব

ঝালকাঠি প্রতিনিধি

রাজনীতি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় প্রদানের মধ্য দিয়েই ন্যায়, গণতন্ত্র ও জনগণের

2026-01-19T19:06:25+00:00
2026-01-19T19:06:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েই অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:০৬ পিএম 
ণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সুধী সমাবেশে বক্তব্য রাখছেন মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সংগৃহীত ছবি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় প্রদানের মধ্য দিয়েই ন্যায়, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয় নিশ্চিত করা সম্ভব।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি শিশু পার্কে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন অন্যান্য সব নির্বাচনের চেয়ে ভিন্ন ও তাৎপর্যপূর্ণ। এই নির্বাচনের পর জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না-এমন প্রশ্ন তোলার আর কোনো সুযোগ নেই। কারণ, জুলাই সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দলগুলিই এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে এবং সনদ বাস্তবায়নের দায়ভার তাদেরই। জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে গণভোটে সংক্ষিপ্ত রূপ অন্তর্ভুক্ত করা হয়েছে। 

তিনি আরও বলেন, ঝালকাঠির সন্তান শহিদ ওসমান হাদী নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। তার সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে হলে এবারের নির্বাচনকে অবশ্যই সুস্থ, অবাধ ও সুন্দর করতে হবে।


সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ মো. সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন এবং জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আলম হোসেন। 

এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, এনসিপি সমন্বয়ক মাইনুল ইসলা মান্না, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী, নারী শাহিমা আক্তার, ছাত্র প্রতিনিধি রাইয়ান বিন কামাল। সমাবেশে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা উপস্থিত ছিলেন। 


সময়ের আলো/আআ


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: