হাসপাতালে ভর্তি কবি আব্দুল হাই সিকদার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

খুলনায় সফরকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক

2026-01-20T02:49:32+00:00
2026-01-20T02:49:32+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
হাসপাতালে ভর্তি কবি আব্দুল হাই সিকদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ২:৪৯ এএম 
হাসপাতালে ভর্তি কবি আব্দুল হাই সিকদার। সংগৃহীত ছবি
খুলনায় সফরকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার। 

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা থেকে খুলনায় আসার পথে গাড়িতে থাকা অবস্থায় মাথা ঘুরে ঢলে পড়েন তিনি। পরে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় শহিদ জিয়া’ শীর্ষক আলোচনা সভা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়। ওই সভায় কবি আব্দুল হাই শিকদারের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। 

দৈনিক যুগান্তরের খুলনার অফিস প্রধান আহমদ মুসা রঞ্জু জানান, কবি আব্দুল হাই শিকদার খুলনা আসার পথে অসুস্থ হলে তাকে নগরীর ময়লাপোতা মোড়ের খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরের দিকে তাকে হাসপাতালে ভর্তি করে ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রক্ত সঞ্চালনসহ নানা সমস্যার কারণে তার এমআরআই করা হয়েছে।

এদিকে বিএনপি নেতাকর্মী, সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীরা কবি আব্দুল হাই শিকদারের আশু আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

এফআর
  বিষয়:   খুলনা  অসুস্থ  হাসপাতালে ভর্তি  বিএনপি  উপদেষ্টামণ্ডলীর সদস্য  ঢাকা সাংবাদিক ইউনিয়ন  দৈনিক যুগান্তর  সম্পাদক  কবি আব্দুল হাই শিকদার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: