বিক্ষোভকারীদের আত্মসমর্পণে সময়সীমা বেঁধে দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভকারীদের আগামী তিনদিনের মধ্যে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন দেশটির জাতীয় পুলিশ প্রধান আহমদ-রেজা রাদান। এই সময়ের মধ্যে আত্মসমর্পণ

2026-01-20T03:05:30+00:00
2026-01-20T03:05:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বিক্ষোভকারীদের আত্মসমর্পণে সময়সীমা বেঁধে দিলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৩:০৫ এএম 
বিক্ষোভকারীদের আত্মসমর্পণে সময়সীমা বেঁধে দিলো ইরান। সংগৃহীত ছবি
ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভকারীদের আগামী তিনদিনের মধ্যে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন দেশটির জাতীয় পুলিশ প্রধান আহমদ-রেজা রাদান। এই সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘লঘু দণ্ড’ বা হালকা শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি। 

সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ কথা বলেন আহমদ-রেজা রাদান।

রয়া নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানি প্রশাসন তরুণ বিক্ষোভকারীদের বড় একটি অংশকে সরাসরি শত্রু হিসেবে না দেখে ‘প্রতারণার শিকার’ হিসেবে বিবেচনা করছে এবং তাদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিতে এই নমনীয় অবস্থান গ্রহণ করেছে।

জাতীয় পুলিশ প্রধান আহমদ-রেজা রাদান তার বক্তব্যে স্পষ্ট করেন, যেসব তরুণ অনিচ্ছাকৃতভাবে বা উত্তেজনার বশবর্তী হয়ে দাঙ্গায় জড়িয়ে পড়েছে, তাদের প্রতি শাসনব্যবস্থা নমনীয় আচরণ করবে। তবে এই সুযোগ কেবল আগামী তিনদিনের জন্য কার্যকর থাকবে। 

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নিরাপত্তা নিয়ে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি সতর্ক করে বলেন যে, আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে কোনো ধরনের হামলা চালানো হলে তা ইরানের পক্ষ থেকে ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ হিসেবে গণ্য করা হবে।


প্রেসিডেন্ট পেজেশকিয়ান গত দুই সপ্তাহের রক্তক্ষয়ী বিক্ষোভের নেপথ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অমানবিক নিষেধাজ্ঞা ও শত্রুতাকে দায়ী করেছেন। তার মতে, বর্তমানে ইরানিদের জীবনে যে চরম আর্থিক কষ্ট ও দুরবস্থা বিরাজ করছে, তার প্রধান কারণ হলো মার্কিন সরকার ও তাদের মিত্রদের বৈরী আচরণ। 

তার দাবি, সাধারণ মানুষের এই অসন্তোষকে পুঁজি করে বিদেশি শক্তিগুলো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এর আগে গত শনিবার (১৭ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান নেতৃত্বের পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেছিলেন যে, দেশটিতে এখন নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।

ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এখন চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে ট্রাম্পের উসকানিমূলক বক্তব্য এবং অন্যদিকে অভ্যন্তরীণ বিক্ষোভ সামাল দিতে সরকারের এই ‘ক্ষমা ও কঠোরতা’র মিশ্র নীতি দেশটির ভবিষ্যৎ স্থিতিশীলতার ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। 

তিনদিনের এই সময়সীমার পর নিরাপত্তা বাহিনী দাঙ্গাকারীদের বিরুদ্ধে আরও কঠোর অভিযানে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে তেহরানসহ বিভিন্ন প্রধান শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও আধা-সামরিক বাহিনী মোতায়েন রাখা হয়েছে।

এফআর


  বিষয়:   সরকারবিরোধী  বিক্ষোভকারী  আত্মসমর্পণ  সময়সীমা  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: