জেল পলাতক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর রায়পুরায় অপু আহমেদ (৪৫) নামে জেল পলাতক এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার

2026-01-20T14:28:07+00:00
2026-01-20T14:30:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জেল পলাতক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ২:২৮ পিএম  আপডেট: ২০.০১.২০২৬ ২:৩০ পিএম
সংগৃহীত ছবি
নরসিংদীর রায়পুরায় অপু আহমেদ (৪৫) নামে জেল পলাতক এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে।

সোমবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার মরজাল ইউনিয়নের একটি ‘স’ মিলের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত অপু আহমেদ জুলাই আন্দোলনে নরসিংদী কারাগারে হামলা হলে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পলাতক থাকলেও সে নিয়মিত এলাকায় যাতায়াত করছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা সূত্র জানায়, সোমবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। মঙ্গলবার সকালে স্থানীয়রা ‘স’ মিলের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে মুখ দেখে এটি অপুর লাশ বলে শনাক্ত করে কয়েকজন। খবর পেয়ে রায়পুরা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।


এ বিষয়ে রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত অপু আহমেদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/আআ


  বিষয়:   সন্ত্রাসী  নিহত  জেলা  পলাতক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: