আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানের আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়ায় ম্রো জনগোষ্ঠীর ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি আয়োজিত হয়েছে। মানববন্ধনে হামলাকারী জাফর আলম ও

2026-01-20T13:49:30+00:00
2026-01-20T13:49:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১:৪৯ পিএম 
ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। সংগৃহীত ছবি
বান্দরবানের আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়ায় ম্রো জনগোষ্ঠীর ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি আয়োজিত হয়েছে। মানববন্ধনে হামলাকারী জাফর আলম ও তার সহযোগীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে আলীকদম উপজেলা পরিষদ চত্বরে ‘আলীকদমের সর্বস্তরের সচেতন জনসাধারণ' ব্যানারে এ মানববন্ধনে পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জাফর আলম কোনো জাতিগোষ্ঠীর পরিচয়ে নয়, সে একজন সন্ত্রাসী হিসেবেই পরিচিত। সে জানালি পাড়া ও মেনিংচর এলাকায় দীর্ঘদিন ধরে ম্রো জনগোষ্ঠীর জুমচাষের ফসল চুরি করে আসছে। এতে নিরীহ পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী মিয়ানমার এলাকা থেকে ইয়াবা পাচারসহ নানা অপরাধে তার জড়িত এ জাফর আলম। 

বক্তারা আরও বলেন, জাফর আলম ও হামলার সঙ্গে জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন নয়া পাড়া ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিন, একই ইউনিয়নের সদস্য জাহাঙ্গীর আলম বাদশা, বাবু পাড়া রিজার্ভ মৌজার হেডম্যান উক্যজাই মার্মা, চাহ্লামং মার্নাসহ ম্রো জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

এর আগে আলীকদম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে মানববন্ধনে গিয়ে শেষ হয়।


প্রসঙ্গত, গত শনিবার সকালে বাগানে কলার ছড়া ও গাছ চুরি করার সময় জাফর নামের একজনকে গ্রামবাসী হাতেনাতে ধরে ফেলেন। থানায় সংবাদ দেওয়ার জন্য তাকে জানালী পাড়ায় আটকে রাখা হয়। কিন্তু পুলিশকে খবর দেওয়ার আগে জাফরের দলের ১২ থেকে ১৪ জন দেশীয় অস্ত্র নিয়ে পাড়াবাসীদের ওপর হামলা চালান। ম্রোদের মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তারা জাফরকে ছিনিয়ে নিয়ে যায়। এতে অন্তত ১৮ জন আহত হয়।

সময়ের আলো/আআ


  বিষয়:   আদিবাসী  ম্রো  হামলা  মানববন্ধন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: