নিখোঁজের পর নারীর মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির শহরের নতুন চর এলাকায় নিখোঁজের পর নিলুফা ইয়াসমিন নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই নারীর কানের

2026-01-20T13:03:38+00:00
2026-01-20T13:03:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নিখোঁজের পর নারীর মরদেহ উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১:০৩ পিএম 
সংগৃহীত ছবি
ঝালকাঠির শহরের নতুন চর এলাকায় নিখোঁজের পর নিলুফা ইয়াসমিন নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই নারীর কানের দুল ও নাকফুল পাওয়া যায়নি। স্বর্ণালংকারের জন্যই তাকে খুন করা হয়েছে বলে ধারণা পরিবার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দিকে বাড়ির সামনে নদীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে এশার নামাজ পড়ে প্রতিবেশীর বাসায় যাওয়ার জন্য বের হন নিলুফা ইয়াসমিন। এরপর থেকে তিনি নিখোঁজ হন। মঙ্গলবার সকালে বাড়ির সামনে সুগন্ধা নদীর ঘাটে তার মরদেহ দেখতে পান এলাকাবাসী। পুলিশ নদীর ঘাট থেকে মরদেহ উদ্ধার করে। 

তবে ওই নারীর কানে থাকা সোনার দুল ও নাক ফুল সাথে পাওয়া যায়নি। নাকেও রক্তের দাগ দেখা গেছে। পরিবার ও এলাকাবাসীর ধারণা, স্বর্ণালংকারের জন্যই ওই নারীকে হত্যা করা হয়েছে। 


ঝালকাঠি জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঝালকাঠি সদর থানার তদন্ত কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, এ ঘটনায় ময়নাতদন্তসহ আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   হত্যা  লাশ  উদ্ধার  নিখোঁজ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: