ট্রাকের ধাক্কায় গরু বোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে দ্রুতগতির একটি মালবাহী ট্রাকের ধাক্কায় গরু বোঝাই ভটভটি উল্টে আনোয়ার হোসেন (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

2026-01-20T15:10:02+00:00
2026-01-20T15:10:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রাকের ধাক্কায় গরু বোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৩:১০ পিএম 
সংগৃহীত ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে দ্রুতগতির একটি মালবাহী ট্রাকের ধাক্কায় গরু বোঝাই ভটভটি উল্টে আনোয়ার হোসেন (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভটভটিচালক। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের সোনারায় ইউনিয়নের বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আনোয়ার হোসেন উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজার এলাকা থেকে দুটি গরু ভটভটিতে তুলে সুন্দরগঞ্জের দিকে যাচ্ছিলেন তারা। পথে বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবোঝাই ট্রাক ভটভটিটিকে ধাক্কা দেয়। এতে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় ভটভটিতে থাকা আনোয়ার হোসেন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।


সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরআর


  বিষয়:   সুন্দরগঞ্জ  সড়ক দুর্ঘটনা  নিহত  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: