‘আইসিসি অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানব না’

নিজস্ব প্রতিবেদক

খেলা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তার মধ্যেই কড়া অবস্থানের কথা জানাল বাংলাদেশ সরকার। যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল

2026-01-20T13:54:13+00:00
2026-01-20T13:59:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
‘আইসিসি অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানব না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১:৫৪ পিএম  আপডেট: ২০.০১.২০২৬ ১:৫৯ পিএম
যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তার মধ্যেই কড়া অবস্থানের কথা জানাল বাংলাদেশ সরকার। যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারতের চাপের মুখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি বাংলাদেশের ওপর কোনো অযৌক্তিক শর্ত আরোপ করে, তাহলে তা মেনে নেওয়া হবে না।

মঙ্গলবার (২০  সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপে আমাদের ওপর অযৌক্তিক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়, বাংলাদেশ সেই সিদ্ধান্ত মানবে না।’

কিছুদিন ধরেই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নানা নাটকীয়তা চলছে। বিশেষ করে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনিচ্ছুক বাংলাদেশ। এ অবস্থান থেকে এখনো সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরও পড়ুন

বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসবে- এমন প্রশ্নে আসিফ নজরুল জানান, বুধবার আইসিসি তাদের সিদ্ধান্ত জানাবে। গত শনিবার আইসিসির প্রতিনিধিরা বিসিবিকে এ বিষয়ে অবহিত করেছেন বলে জানান তিনি।

বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে স্কটল্যান্ডকে বিকল্প হিসেবে নেওয়া হতে পারে- এমন গুঞ্জন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ ধরনের কোনো তথ্য তার কাছে নেই।

বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনার জন্য সম্প্রতি ঢাকায় আসেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। একই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস) গৌরব সাক্সেনা। ওই আলোচনায় বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, নিরাপত্তা ঝুঁকির কারণে তারা কোনোভাবেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি নয়।

এ কারণে বিকল্প হিসেবে গ্রুপ পরিবর্তনের বিষয়টি নিয়েও বিসিবি ও আইসিসির মধ্যে আলোচনা হয়েছে, যাতে লজিস্টিক জটিলতা কমানো যায়। এখন দেখার বিষয়- আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশের অবস্থান কীভাবে প্রতিফলিত হয়।

এএডি/


  বিষয়:   ভারত  বাংলাদেশ  আইসিসি  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: