নাম পরিবর্তন হচ্ছে একটি মন্ত্রণালয়ের

সময়ের আলো ডেস্ক

জাতীয়

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রণালয়টির নতুন নাম হবে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’। এ সংক্রান্ত

2026-01-20T15:32:56+00:00
2026-01-20T15:37:08+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
নাম পরিবর্তন হচ্ছে একটি মন্ত্রণালয়ের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৩:৩২ পিএম  আপডেট: ২০.০১.২০২৬ ৩:৩৭ পিএম
প্রতীকী ছবি
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রণালয়টির নতুন নাম হবে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’। এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত নিকারের ১১৯তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি নিকারের প্রথম সভা।
Advertisement
আরও পড়ুন

সভা সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন হলেও এর ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আগের মতোই মন্ত্রণালয়টির ইংরেজি নাম থাকবে Ministry of Women and Children Affairs (MoWCA)।

সরকারি সূত্র বলছে, ভাষাগত আধুনিকতা ও সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘মহিলা’ শব্দের পরিবর্তে ‘নারী’ শব্দ ব্যবহারের লক্ষ্যে এই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এএডি/
  বিষয়:   নাম  পরিবর্তন  মন্ত্রণালয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: