দাম বাড়ল বোতলজাত সয়াবিন তেলের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪

2026-09-02T16:20:29+00:00
2026-09-02T16:28:25+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
দাম বাড়ল বোতলজাত সয়াবিন তেলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২০ পিএম  আপডেট: ০২.০৯.২০২৬ ৪:২৮ পিএম
ছবি : সংগৃহীত
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement
বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের বর্তমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সয়াবিন তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের জন্য ভোক্তাকে ২০৪ টাকা দিতে হবে। এর আগে এ তেলের দাম ছিল ১৯৯ টাকা। অর্থাৎ লিটারপ্রতি দাম বেড়েছে ৫ টাকা।

এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়ানো হয়েছিল। তখন বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়।

সেসময় বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে বলা হয়েছিল, বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে আমদানিনির্ভর পণ্যের আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি দেশের আমদানি ব্যয়ে পড়ে।

সয়াবিন তেলের ক্ষেত্রেও এর প্রভাব বেশি। কারণ দেশের চাহিদার বড় অংশের সয়াবিন তেল আমদানির মাধ্যমে পূরণ করা হয়। আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও সংশ্লিষ্ট কাঁচামালের দাম বাড়লে আমদানি ব্যয়ও বেড়ে যায়। ফলে দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয়ের প্রয়োজন দেখা দেয়।


সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবারও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও আমদানি ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম কার্যকর হলে সাধারণ ভোক্তাদের ওপর এর সরাসরি প্রভাব পড়বে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের দৈনন্দিন খাদ্য ব্যয় আরও বাড়তে পারে।

এদিকে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সয়াবিন তেলের দাম বাড়লেও আপাতত আগের দামেই পাম অয়েল বিক্রি হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বোতলজাত  সয়াবিন তেল  দাম  লিটার  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: