দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে সিলিন্ডারের জন্য ভোক্তা পর্যায়ে নতুন

2026-08-02T16:32:45+00:00
2026-08-02T16:32:45+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৪:৩২ পিএম 
ছবি : সংগৃহীত
১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে সিলিন্ডারের জন্য ভোক্তা পর্যায়ে নতুন দাম কার্যকর হবে। আগে এই ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১৫২৮ টাকা। নতুন সেটি কিনতে হবে ১৫৯৮ টাকায়।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে নতুন এই দামের তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগস্ট ২০২৬ মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।


ঘোষণা অনুযায়ী, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৯৮ টাকা, যা আগে ছিল ১৫২৮ টাকা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এই দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

সময়ের আলো/আআ
  বিষয়:   দাম  বাড়ল  এলপিজি  সিলিন্ডার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: