বনানী কবরস্থানে ১৫ বছরের কবরের ফি ১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বনানী কবরস্থানের সংরক্ষিত এলাকায় ১৫ বছর মেয়াদি কবরের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ কোটি টাকা। আর ২৫ বছর মেয়াদি

2026-11-10T11:06:28+00:00
2026-11-10T11:06:28+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
জাতীয়
বনানী কবরস্থানে ১৫ বছরের কবরের ফি ১ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:০৬ এএম 
ছবি : সংগৃহীত
বনানী কবরস্থানের সংরক্ষিত এলাকায় ১৫ বছর মেয়াদি কবরের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ কোটি টাকা। আর ২৫ বছর মেয়াদি কবরের জন্য দিতে হবে দেড় কোটি টাকা। ঢাকা শহরের ধনী-গরিব সবার জন্য কবরের ব্যবস্থা নিশ্চিত করা এবং কবর সংরক্ষণে নগরবাসীকে নিরুৎসাহিত করতে এ উচ্চ ফি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান।

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রীর পক্ষে এ তথ্য জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে তিনি জানান, বনানী কবরস্থানের দুই-তৃতীয়াংশ এলাকায় সাধারণভাবে কবর দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে কবরের ফি ৫০০ টাকা এবং দুই বছর পর্যন্ত কবর সংরক্ষিত থাকে।

স্থানীয় সরকারের ২৭ হাজার ৮৫৯ কোটি টাকার ব্যয়ে অনিয়ম

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় সরকারের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল।

কমিটি দৈবচয়নের ভিত্তিতে ৬৬টি কার্যক্রম পর্যালোচনা করে ২৭ হাজার ৮৫৯ কোটি ৯১ লাখ টাকার সরকারি অর্থ ব্যয়ে গুরুতর অনিয়মের তথ্য পেয়েছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে।


প্রশাসক নিয়োগে জেলা পরিষদে গতি

জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রশাসক নিয়োগের ফলে জেলা পরিষদগুলোর কার্যক্রমে গতিশীলতা এসেছে। আইনি জটিলতা দূর হওয়ায় পরিষদগুলোর সম্পদের অপচয় ও আর্থিক বিশৃঙ্খলা রোধেও তা ভূমিকা রেখেছে।

মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রশাসক নিয়োগের পর জেলা পরিষদগুলোর দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, ফাইল প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্থবিরতা দূর হয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে গত তিন বছরে ২ লাখ ৫০ হাজার ৮০৯টি পরিবারকে কর্মসূচির আওতায় আনা হয়েছে।

সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের সব উপজেলায় আর্সেনিকমুক্ত পানি নিশ্চিত করতে ৩ হাজার ৫৪৪ কোটি ৭১ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে একটি প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গুলশান লেকসংলগ্ন বনানী, গুলশান ও বারিধারা এলাকার ৪ হাজার ৪০৯টি ভবন পরিদর্শন করা হয়েছে। যেসব ভবনে সেপটিক ট্যাংক নেই, ট্যাংক অকার্যকর অথবা ড্রেনলাইনের সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে, সেসব ভবনের মালিকদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীনের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করা হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বনানী  কবরস্থান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: