আজ শহীদ নূর হোসেন দিবস

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আজ ঐতিহাসিক ১০ নভেম্বর। শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে (বর্তমান শহীদ

2026-11-10T09:30:14+00:00
2026-11-10T09:30:14+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
জাতীয়
আজ শহীদ নূর হোসেন দিবস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৩০ এএম 
ছবি : সংগৃহীত
আজ ঐতিহাসিক ১০ নভেম্বর। শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে শহীদ হন নূর হোসেন। তার আত্মত্যাগের স্মরণে দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও পরিচিত।

১৯৮৭ সালের ১০ নভেম্বর বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে রাজপথে বিক্ষোভে অংশ নিয়েছিলেন নূর হোসেন। এ সময় পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি। তার আত্মদান স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করে।

ওই দিন নূর হোসেন ছাড়াও শহীদ হন নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো। তাদের আত্মত্যাগে এরশাদবিরোধী আন্দোলন আরও বেগবান হয়। এর ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে দেশে স্বৈরশাসনের অবসান ঘটে।


এদিকে জাতীয় পার্টি দিনটিকে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করে। ১৯৮৬ সালের ১০ নভেম্বর দলটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘটনাকে স্মরণ করে প্রতিবছর দিনটি পালন করে দলটি।

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন মঙ্গলবার সকালে গুলিস্তানের নূর হোসেন স্কয়ারে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবে।

এ ছাড়া বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। ‘শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা’ শীর্ষক এ সভায় দলের নেতারা বক্তব্য দেবেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   শহীদ  নূর হোসেন  দিবস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: