কাফরুলে বাসে আগুন দেওয়ার সময় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর কাফরুলে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অপর ব্যক্তিকে শনাক্ত

2026-11-10T06:48:27+00:00
2026-11-10T06:48:27+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
জাতীয়
কাফরুলে বাসে আগুন দেওয়ার সময় গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ এএম 
গ্রেফতার মো. হোসেন। ছবি : সংগৃহীত
রাজধানীর কাফরুলে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অপর ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মিরপুর-১৩ এলাকায় স্টাফ কলেজের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সড়কে পার্ক করে রাখা আলিফ পরিবহনের বাসটিতে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি আগুন ধরিয়ে দেন। তবে আশপাশের দোকানিরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত অপর ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, সোমবার রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে পার্ক করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, পোস্ট অফিসের সামনে পার্ক করে রাখা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   কাফরুল  বাসে আগুন  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: