তুরাগে ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে’ ব্যানারসহ আ.লীগের ৩ কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর তুরাগে ‘শেখ হাসিনা বীরের বেশে, ডিসেম্বরে ফিরবে বাংলাদেশে’ লেখা ব্যানারসহ আওয়ামী লীগের তিন কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। একটি মিছিল

2026-11-10T03:51:47+00:00
2026-11-10T03:53:15+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
তুরাগে ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে’ ব্যানারসহ আ.লীগের ৩ কর্মী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:৫১ এএম  আপডেট: ১০.১১.২০২৬ ৩:৫৩ এএম
ছবি : সংগৃহীত
রাজধানীর তুরাগে ‘শেখ হাসিনা বীরের বেশে, ডিসেম্বরে ফিরবে বাংলাদেশে’ লেখা ব্যানারসহ আওয়ামী লীগের তিন কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। একটি মিছিল বের করার প্রস্তুতিকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আশুলিয়া সড়কের প্রত্যাশা ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. কামরুল ইসলাম (২১), মো. হযরত আলী (২০) ও মো. মিতুল হাসান (১৯)। তাদের সবার বাড়ি গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন এলাকায়।

ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তুরাগ থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. নুর হোসেন এবং হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন ওরফে কবির উদ্দিন মোল্লার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি মিছিল বের করার প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রত্যাশা ব্রিজ এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।


ওসি জানান, তাদের কাছ থেকে ৭ ফুট বাই ৩ ফুট আকারের আওয়ামী লীগের একটি ব্যানার জব্দ করা হয়েছে। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা বীরের বেশে, ডিসেম্বরে ফিরবে বাংলাদেশে।’

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   তুরাগ  শেখ হাসিনা  ডিসেম্বর  আ.লীগ  কর্মী গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: