পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আ. লীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

সিলেটে সংবাদদাতা

সারাদেশ

সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করে হাতকড়াসহ আটক আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯

2026-11-10T02:19:26+00:00
2026-11-10T02:19:26+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আ. লীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
সিলেটে সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:১৯ এএম 
ছবি : সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করে হাতকড়াসহ আটক আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হরিপুর বাজারসংলগ্ন পরিচের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। তবে হামলায় কোনো পুলিশ সদস্য আহত হননি।

জাকারিয়া মাহমুদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক। পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হরিপুর বাজার থেকে তাকে আটক করে থানায় নিয়ে যাচ্ছিল পুলিশ। পথে পরিচের ব্রিজ এলাকায় পৌঁছালে একদল লোক সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে। এরপর তারা পুলিশের ওপর হামলা চালিয়ে জাকারিয়াকে ছিনিয়ে নেয় এবং গাড়িটি ভাঙচুর করে।


সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক সোমবার রাতে বলেন, জাকারিয়া মাহমুদকে আটকের পর থানায় নেওয়ার পথে কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়ির গতিরোধ করে তাকে ছিনিয়ে নিয়ে যান। 

এসপি আরও বলেন, হরিপুর এলাকায় অভিযান চালাতে গিয়ে পুলিশ প্রায়ই নানা চ্যালেঞ্জের মুখে পড়ে। জাকারিয়া মাহমুদকে উদ্ধার এবং হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   পুলিশ  হামলা  হাতকড়া  আ. লীগ নেতা  ছিনিয়ে নিল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: