গোপালগঞ্জে কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, মহাসড়ক অবরোধের চেষ্টা

গোপালগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

গোপালগঞ্জে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে আগুন জ্বালিয়ে ও মশাল মিছিল করে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা

2026-11-10T02:56:28+00:00
2026-11-10T02:56:28+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, মহাসড়ক অবরোধের চেষ্টা
গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:৫৬ এএম 
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে আগুন জ্বালিয়ে ও মশাল মিছিল করে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (৯ নভেম্বর) রাতের এসব ঘটনায় জেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর রাত ৯টার দিকে সরকারি মহিলা কলেজ ও জেলা শিল্পকলা একাডেমি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। কিছুক্ষণ পর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের সড়কেও ককটেল বিস্ফোরিত হয়। বিকট শব্দে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

এদিকে রাত সাড়ে ৯টার দিকে শহরতলির মান্দারতলা ও চেচানিয়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং মশাল মিছিল করে অবরোধের চেষ্টা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। ঘটনার ভিডিও ধারণ করে নিজেদের ফেসবুক আইডিতে ছড়িয়ে দেন বলে জানা গেছে।


এ ছাড়া কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের পাশে এবং মুকসুদপুর উপজেলার কলেজ মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ বলেন, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলোতে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গোপালগঞ্জ  ককটেল বিস্ফোরণ  মহাসড়ক অবরোধ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: