কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচির ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করল পুলিশ

জাজিরা সংবাদদাতা

সারাদেশ

শরীয়তপুরের জাজিরায় একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

2026-11-10T02:45:06+00:00
2026-11-10T02:45:06+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচির ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করল পুলিশ
জাজিরা সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:৪৫ এএম 
ছবি : সংগৃহীত
শরীয়তপুরের জাজিরায় একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের খাবার হিসেবে এসব খিচুড়ি ব্যবহারের পরিকল্পনা থাকতে পারে বলে সন্দেহ পুলিশের।

সোমবার (৯ নভেম্বর) রাতে নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান চালিয়ে খিচুড়িগুলো জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া-জাজিরা সার্কেল) মহিউদ্দিন মিরাজ ও পদ্মা সেতু (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পদ্মা সেতু দক্ষিণ থানা শাখার সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম সুমন, যুবদল নেতা আলতাফ চোকদার, বাজার কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ হাওলাদারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বলেন, স্থানীয় একটি বাজারের দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পরদিন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিতে এসব খাবার ব্যবহার করা হতে পারে। খিচুড়ির প্রকৃত মালিক পাওয়া গেলে যাচাই-বাছাই শেষে তাদের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হবে।


একসঙ্গে এত বিপুল পরিমাণ রান্না করা খিচুড়ি জব্দের ঘটনায় নাওডোবা বাজার ও আশপাশের এলাকায় আলোচনা তৈরি হয়েছে। খিচুড়িগুলোর মালিকানা ও মজুতের উদ্দেশ্য জানতে পুলিশ যাচাই-বাছাই করছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   কার্যক্রম নিষিদ্ধ  আ.লীগ  কর্মসূচি  খিচুড়ি জব্দ  পুলিশ  শরীয়তপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: