ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ দফা নির্দেশনা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দাফতরিক কর্মঘণ্টায় নিজ নিজ কক্ষে উপস্থিতি নিশ্চিত করা, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং কার্যালয়ের পরিচ্ছন্নতা বজায় রাখতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০

2026-11-10T10:29:54+00:00
2026-11-10T10:29:54+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
জাতীয়
ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ দফা নির্দেশনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:২৯ এএম 
ছবি : সংগৃহীত
দাফতরিক কর্মঘণ্টায় নিজ নিজ কক্ষে উপস্থিতি নিশ্চিত করা, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং কার্যালয়ের পরিচ্ছন্নতা বজায় রাখতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ দফা নির্দেশনা জারি করেছে ইসলামিক ফাউন্ডেশন।

সোমবার (৯ নভেম্বর) সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রশাসন বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এতে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে—

১. প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে। দাপ্তরিক কর্মসূচি এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি ব্যাহত না হয়।

২. দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতির ব্যবহার কমাতে হবে। এ জন্য জানালা, দরজা ও ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলোর ব্যবহার নিশ্চিত করতে হবে।

৩. অফিস চলাকালে প্রয়োজন অনুযায়ী সীমিত সংখ্যক লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার (এসি) ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।


৪. এসি ব্যবহারের ক্ষেত্রে কক্ষের তাপমাত্রা সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে।

৫. দাপ্তরিক কাজে বা সাময়িকভাবে কক্ষ ত্যাগের সময় বাতি, ফ্যান ও এসিসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

৬. অফিসের করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো যাবে না।

৭. অফিস সময় শেষে লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এসিসহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে।

৮. সরকারি বিশেষ অনুমতি বা নির্দেশনা ছাড়া কার্যালয়ে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না।

৯. জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হতে হবে।

১০. অফিস কক্ষ, করিডোর, টয়লেট, সিঁড়ি ও সিঁড়ির হাতল নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে এসব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ইসলামিক ফাউন্ডেশন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: