তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি চূড়ান্তে আজ বোর্ড সভা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের কথা রয়েছে। টার্মিনালটি পরিচালনার দায়িত্ব দিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি

2026-11-10T10:02:44+00:00
2026-11-10T10:02:44+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
জাতীয়
তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি চূড়ান্তে আজ বোর্ড সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:০২ এএম 
ছবি : সংগৃহীত
আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের কথা রয়েছে। টার্মিনালটি পরিচালনার দায়িত্ব দিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বোর্ড সভা করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সভায় চুক্তির বিভিন্ন শর্ত পর্যালোচনা করে প্রাথমিক অনুমোদন দেওয়া হতে পারে। বেবিচকের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বোর্ড সভায় চুক্তি নিয়ে যেসব সিদ্ধান্ত হবে, সেগুলো প্রয়োজনীয় অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এদিকে তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (ওঅ্যান্ডএম) চুক্তি নিয়ে জাপানি কনসোর্টিয়ামের দেওয়া কয়েকটি শর্ত সরকারের বিভিন্ন পর্যায়ে বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে রাজস্ব ভাগাভাগি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম, আইনের পরিবর্তন এবং নির্মাণ ত্রুটির দায়সংক্রান্ত শর্ত নিয়ে আপত্তি উঠেছে। এসব বিষয় নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়েছে। আজকের বোর্ড সভায়ও বিষয়গুলো পর্যালোচনার কথা রয়েছে।

বেবিচকের একজন কর্মকর্তা জানান, জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনার পর চুক্তির সংশোধিত খসড়া তৈরি করা হয়েছে। আজকের সভায় এসব শর্ত পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। চুক্তি কার্যকর করার আগে আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনও নিতে হবে।


চুক্তির আলোচনায় সবচেয়ে বিতর্কিত শর্তগুলোর একটি হলো, ঢাকার ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছর অন্য কোনো বেসামরিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু না রাখা। এ ছাড়া তৃতীয় টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনালে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সীমিত বা বন্ধ রাখার শর্ত নিয়েও আপত্তি রয়েছে।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রেও বাংলাদেশের অংশ ২৭ শতাংশের কম রাখার প্রস্তাব রয়েছে সংশোধিত চুক্তিতে। এসব শর্তের চূড়ান্ত রূপ কী হবে, তা আজকের বোর্ড সভার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   তৃতীয় টার্মিনাল  পরিচালনা  বোর্ড সভা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: