রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার

2026-11-10T12:40:27+00:00
2026-11-10T12:41:27+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
জাতীয়
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পিএম  আপডেট: ১০.১১.২০২৬ ১২:৪১ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি : সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ এ তথ্য জানায়। সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২২ জন, লালবাগ বিভাগ ৫৯ জন, ওয়ারী বিভাগ ৪৩ জন, মতিঝিল বিভাগ ৫৯ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, মিরপুর বিভাগ ১৪৯ জন, গুলশান বিভাগ ৩৮ জন, উত্তরা বিভাগ ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ১টি অবিস্ফোরিত ককটেল ও অবিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ৬৬৯ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ১টি গাঁজা কাটার মেশিন ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সময়ের আলো/মহু
  বিষয়:   ডিএমপি  গ্রেফতার  রাজধানী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: