ডিএমপিতে রদবদল, শেরেবাংলা ও যাত্রাবাড়ী থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পরিবর্তন আনা হয়েছে। থানা দুটিতে নতুন ওসি

2026-11-10T14:13:09+00:00
2026-11-10T14:13:55+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
জাতীয়
ডিএমপিতে রদবদল, শেরেবাংলা ও যাত্রাবাড়ী থানায় নতুন ওসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:১৩ পিএম  আপডেট: ১০.১১.২০২৬ ২:১৩ পিএম
ঢাকা মহানগর পুলিশ। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পরিবর্তন আনা হয়েছে। থানা দুটিতে নতুন ওসি পদায়নের পাশাপাশি বর্তমান দুই ওসিকে গোয়েন্দা পুলিশে (ডিবি) বদলি করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


আদেশ অনুযায়ী, যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজুকে ডিবির মিরপুর বিভাগে এবং শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলামকে ডিবির ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

অন্যদিকে, ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক রুবেল হাওলাদারকে যাত্রাবাড়ী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহিদুল ইসলামকে শেরেবাংলা নগর থানার নতুন ওসি করা হয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   ডিএমপি  শেরেবাংলা  যাত্রাবাড়ী  ওসি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: