সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আহত মো. ওয়াহিদুল ইসলাম ফাহিম (২১) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি রাউজান উপজেলার বিনাজুরী গ্রামের লেলাংগারা এলাকার মৃত ফরিদ আহমেদের ছেলে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১০ জানুয়ারি কর্মস্থলে যাওয়ার পথে একটি প্রাইভেট গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার চাচা প্রবাসী মো. মিনহাজ আদিল তানজিদ জানান, গত ১০ই জানুয়ারি বিকেলে সাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার গাড়ির ধাক্কায় আহত হয় ফাহিম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার হয়।
তিনি আরও বলেন, ১০ দিন চিকিৎসাধীন থাকার পর আইসিইউতে আজ (মঙ্গলবার) সকালে মারা যান। রাতে আবুধাবির সেন্ট্রাল মর্গে ফাহিমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বুধবার সকালে তার মরদেহ দেশে পাঠানো হবে।
ফাহিম দুই বছর আগে প্রবাসে গিয়েছিলেন। এবার ঈদে তার দেশে আসার কথা ছিলো। এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে আত্মীয় স্বজনদের মাঝে।
সময়ের আলো/আআ