স্টিল মিলে বিস্ফোরণে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্রমপুর স্টিল লিমিটেড নামক একটি কারখানার ভাট্রি বিস্ফোরণে আলম হোসেন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও

2026-01-20T17:12:40+00:00
2026-01-20T17:12:40+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
স্টিল মিলে বিস্ফোরণে শ্রমিক নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ৯৬)
কারখানার ভাট্রি বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্রমপুর স্টিল লিমিটেড নামক একটি কারখানার ভাট্রি বিস্ফোরণে আলম হোসেন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।


রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার দুপুরে তারাব পৌরসভার বরপা বিক্রমপুর স্টিল লিমিটেড নামক একটি কারখানার ভাট্রি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আলম হোসেন নামের এক শ্রমিকের মৃত্যু হয়। এতে আরও দুইজন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’ 

তিনি বলেন, ‘আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   স্টিল মিল  বিস্ফোরণ  শ্রমিক নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: