স্ত্রী রাগ করে চলে যাওয়ায় যুবকের আত্মহত্যা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে মো. হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মেখল ইউনিয়নের হাজি আজিজুল হকের বাপের

2026-01-20T17:25:48+00:00
2026-01-20T17:25:48+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
স্ত্রী রাগ করে চলে যাওয়ায় যুবকের আত্মহত্যা
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৫:২৫ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের হাটহাজারীতে মো. হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মেখল ইউনিয়নের হাজি আজিজুল হকের বাপের বাড়ির আবদুল খালেকের পুত্র।

নিহতের বাবা আবদুল খালেক দাবি করেন, সাংসারিক মনোমালিন্যের কারণে কয়েকদিন আগে হোসেনের স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যায়। পরে হোসেন একা ঘরে আত্মহত্যা করে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে হাটহাজারী পৌরসভার আজিম পাড়ার মৌলানা আমিনের বাড়ির আইয়ুবের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, নিহত হোসেন গত তিন মাস ধরে আমিনপাড়া এলাকার ওই বাসায় বসবাস করে আসছিলো। মঙ্গলবার সকালে বাসার মালিক ভাড়ার জন্য ডাকতে গেলে কারো সাড়া না পেয়ে বাসার পেছনের জানালা দিয়ে ভেতরে দেখতে যান। 

এ সময় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হোসেনকে দেখতে পান। পরে আশেপাশের লোকজন জড়ো হয়ে জরুরি সেবা ৯৯৯-এ কল দেয়। খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। মরদেহের শরীর ফুলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। 

নিহতের পিতা আবদুল খালেক ও মেখল ইউনিয়ন পরিষদের সদস্য মামুন জানান, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে কয়েকদিন আগে স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যায়। পরে হোসেন একা ঘরে আত্মহত্যা করে। 


হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক হাবিব জানান, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চমেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি দুই থেকে তিন দিন আগের।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সময়ের আলো/আআ





  বিষয়:   চট্টগ্রাম  আত্মহত্যা  স্ত্রী  স্বামী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: