বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পিকআপচালকের

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুল সরকার (১৮) নামে এক পিকআপ চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার

2026-01-20T18:07:08+00:00
2026-01-20T18:07:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পিকআপচালকের
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬:০৭ পিএম 
সংগৃহীত ছবি
চাঁদপুরের কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুল সরকার (১৮) নামে এক পিকআপ চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চাংপুর সরকার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল সরকার চাংপুর গ্রামের বাসিন্দা সফিউল্লাহ সরকারের ছেলে। তিনি পেশায় একজন পিকআপচালক ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, সাইদুল ঘরের ভেতরে বৈদ্যুতিক লাইনের মেরামতের কাজ করছিলেন। পরিবারের ধারণা ছিল, ওই সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। কিন্তু কাজের ফাঁকে হঠাৎ বিদ্যুৎ চলে আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।


নিহতের বাবা সফিউল্লাহ সরকার জানান, কিছু বুঝে ওঠার আগেই সাইদুলের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়।

স্থানীয়রা জানান, সাইদুল সরকার ছিলেন অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী একজন যুবক। অল্প বয়সেই পরিবারের হাল ধরতে পিকআপ চালানোর পেশায় যুক্ত হন তিনি। তার এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   মৃত্যু  দুর্ঘটনা  বিদ্যুৎস্পৃষ্ট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: